কুবি শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি।। সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫ ১৪:১০ পি এম
কুমিল্লা মাহনগরীতে টিউশনি করে ক্যাম্পাসে ফেরার পথে শাকিল আহমেদ সবুজ নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপন দাবি করা হয়েছে। ঘটনার সাড়ে পাঁচ ঘন্টা পর নগরীর ছোটরা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযুগে নাহিদ নামে একজনকে আটক করেছে পুলিশ। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী কুবি শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে শাকিল নগরীর বাগিচাগাঁও এলাকায় টিউশনি করে ক্যাম্পাসে থেকে ফেরার পথে অপহরণকারীদের হাতে আটক হন। পরে তার সহপাঠীদের কাছে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি রাত সাড়ে ১২টায় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশকে জানানো হলে শাকিলকে উদ্ধারে পুলিশ অভিযানে বের হয়।
এক পর্যায়ে রাত ২টা ৪০ মিনিটে নগরীর ছোটরা এলাকার তোয়া হাউজিং থেকে শাকিলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় নাহিদ নামে এক অপহরণকারীকে আটক করা হয়। পরে শাকিলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে নিয়ে যান সহপাঠীরা।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, রাতে খবর পাওয়ার পরপরই আমরা অভিযানে বের হই। তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাকিলকে উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চললে বলেও তিনি জানান।
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
- গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি
- বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু